চেসা ডাইরেক্টরির জন্য নিচের লিংকে আপনার তথ্য দিন।
রাকিব ডানা
01644-192988
চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশন কার্যকরী পরিষদের চতুর্থ সভা গত ১৩/৫/২০২২ ইং তারিখ বিকাল ৪টায় আগ্রাবাদস্থ কপার চিমনি রেস্টুরেন্টে সভাপতি এডভোকেট মোহাম্মদ এনামুল হক – এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালন করেন সাধারন সম্পাদক ওয়াহিদ মাহমুদ। সভায় আগামী জুন মাসের শেষ সপ্তাহে অনিষ্ঠতব্য অভিষেক ও এজিএম নিয়ে আলোচনা হয়। এ উপলক্ষে প্রকাশিতব্য স্যুভেনিরে একটি মেম্বার ডাইরেক্টরী করার সিদ্ধান্ত হয়। এতে প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ জাহিদ বুলবুল, ডাঃ তারেক আহমেদ এবং শফিউল আলম রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রাশেদ, অর্থ সম্পাদক একেএম আবুল বাশার সোহেল, ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ শোয়েব উদ্দিন খান, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ ডানা, সহ প্রকাশনা সম্পাদক খন্দকার জসিম উদ্দিন, লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, লায়ন এমএইচ শাহ বেলাল, সালাহ উদ্দিন মাহমুদ নিজাম, ফয়সাল আহমেদ প্রমুখ।